খেলা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়লেন বরিশালের ফিটনেস ট্রেনার

বাংলা ট্রিবিউন রির্পোট
২৭ অক্টোবর ২০২৫, ১৬:৩৫আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৩৫

খুলনায় জাতীয় ক্রিকেট লিগে স্বাগতিকদের বিপক্ষে লড়ছিল বরিশাল বিভাগ। খেলা চলাকালীন সময়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা। ম্যাচ চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বরিশাল বিভাগীয় দলের ফিটনেস ট্রেনার হাসান আহমেদ। মাত্র ৪৭ বছর বয়সে নিভে গেলো জীবন প্রদীপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় জানিয়েছে, হাসান আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

জানা গেছে, কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হলে মাঠেই অসুস্থ বোধ করছিলেন হাসান। সঙ্গে থাকা খেলোয়াড়রা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা। পালন করা হবে এক দিনের নীরবতা। এনসিএলের প্রথম রাউন্ডের চতুর্থ দিনে যেসব দল মাঠে নামবে, তারাও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান