এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ

প্রথম দল হিসেবে ঢাকায় তিমুর লেস্তে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ১৪:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৪:০৫

আগামী ৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। যা শেষ হবে ১৪ নভেম্বর। ৩৪ দেশের ৩৭৬ জন আর্চার অংশ নেবেন এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্টে। এরই মধ্যে প্রথম দল হিসেবে ঢাকায় এসেছে তিমুর লেস্তে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকায় পা রাখেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির দুই আর্চার। 

টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগেই ঢাকায় আসার কারণ একটাই। টঙ্গীতে আর্চারি ফেডারেশনের একাডেমিতে থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত অনুশীলন করবেন তারা। এছাড়া এ দেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ৭ নভেম্বর উঠবেন টিম হোটেলে। 

এশিয়ার সবচেয়ে বড় এই  টুর্নামেন্ট বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করছে। এর আগে ২০১৭ ও ২০২১ সালে বাংলাদেশে বসেছিল এই টুর্নামেন্ট।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম