ভারতে বিশ্বকাপে ফাহাদ-নীড়ের সামনে কঠিন প্রতিপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৫, ১৪:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৯:২১

বাংলাদেশের দাবার ইতিহাসে এখন পর্যন্ত একবারই কেউ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। ২০০৭ সালে এনামুল হোসেন রাজীব সে সময়কার বিশ্বের ১৯তম খেলোয়াড় ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার পাভেল এলজানভকে হারিয়ে দুই ম্যাচে দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। এবার দেশের দুই দাবাড়ু ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের সামনে কঠিন প্রতিপক্ষ। কী করবেন তারা?

ভারতের গোয়ার রিসোর্ট রিও-এ শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ৩টা থেকে ফিদে বিশ্বকাপের খেলা শুরু হচ্ছে। বাংলাদেশে দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।

ফাহাদের এটি তৃতীয় বিশ্বকাপ, অন্যদিকে মননের প্রথম। দুই দাবাড়ুই ভালো ফলের লক্ষ্য নিয়ে কাল খেলার অপেক্ষায়। ফাহাদ আগের দুবারের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন আর মনন চেষ্টা করবেন নিজের সেরাটা দেখাতে।

আগামীকাল প্রথম রাউন্ডের প্রথম খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (রেটিং-২৪১৬) ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুকের (রেটিং-২৬১৬) সঙ্গে এবং আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬৯) নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির বিপক্ষে (রেটিং-২৬৩১) খেলবেন।

২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে সবকটিই হেরেছিলেন ফাহাদ। আগের খেলার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান তিনি। বলেন, ‘হার থেকে শিক্ষা নেবো। গত দুবারের অভিজ্ঞতা কাজে লাগাবো। চাইবো ভালো কিছু করতে। যেন লড়াই করা যায়।’

নীড়ের লক্ষ্য নিজের সেরাটা দেওয়া। তিনি বলেন, ‘চমক দেখাতে পারলে, সেটা একটা অর্জন হবে। আমি আমার মতো সর্বোচ্চ চেষ্টা করবো।’

মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের বিমান টিকিট এবং গোয়ার রিসোর্ট রিও-এ থাকার ব্যবস্থা করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন।

/টিএ/আরকে/
সম্পর্কিত
রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন বাংলাদেশের ফাহাদ
মঙ্গোলিয়ায় ‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক ফাহাদ
মঙ্গোলিয়ায় ফাহাদের জয় দিয়ে শুরু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম