ভারতে বিশ্বকাপে সাফল্য পাওয়া আমিরুলরা পাচ্ছেন ৬০ লাখ টাকা বোনাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৩৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৩৬

ভারতের চেন্নাই ও মাদুরাইতে  অনূর্ধ্ব ২১ বিশ্বকাপের চ্যালেঞ্জার কাপে অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ ট্রফি জিতেছে। হকির এমন সাফল্যে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটির শাহিন দ্বীপে বিশ্বকাপ থেকে আসা যুব দলের পাশাপাশি  অনূর্ধ-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ক্রেস্ট প্রদানের  পাশাপাশি উভয় দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল(অব.) রিয়াজুল হাসান আর্থিক পুরস্কার প্রসঙ্গে বলেছেন, আমাদের সভাপতি মহোদয় বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা দলকে ফেডারেশন থেকে ৪০ লাখ এবং তিনি ব্যক্তিগতভাবে আরও ২০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ব্রোঞ্জজয়ী নারী দলকেও সভাপতি ১০ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করবেন।

বিশ্বকাপে বাংলাদেশের এই চমক জাগানিয়া পারফরম্যান্সের পেছনে বড় অবদান ডাচ কোচ সিগফ্রাইড  আইকম্যানের। তার সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ। আইকম্যান নিয়ে ফেডারেশনের অবস্থান সম্পর্কে সাধারণ সম্পাদক বলেছেন, তিনি বেশ ভালো মানের কোচ। তবে তাকে রাখতে হলে প্রতি মাসে কয়েক হাজার ইউরো প্রয়োজন। সরকার থেকে আমরা এই অর্থ সংস্থান পেলে অবশ্যই তাকে রাখার চেষ্টা করব। অর্থ না পেলে তো তাকে নতুন করে প্রস্তাব দিতে বা আলোচনা করতে পারি না।  

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান