দুর্দশা কাটছেই না লিভারপুলের, জিতেছে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৬, ০৮:১৩আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৮:২৪

আগের দুই ম্যাচ জয়হীন ছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে এসে তৃতীয় ম্যাচে এসেও ঘুরে দাঁড়াতে পারেনি অল রেডরা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে ২-১ গোলে হারতে হয়েছে তাদের।

লিভারপুল এবারের লিগে দশম হারে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে । তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে আছে ৩০ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা।

লিভারপুলের সমান ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ব্রাইটন। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠ আমেরিকান এক্সপ্রেস

স্টেডিয়ামের কাছে সড়ক দুর্ঘটনার কারণে ম্যাচ শুরু হয় ১৫ মিনিট দেরিতে। চোটের কারণে মোহাম্মদ সালাহ ও আলিসন বেকার এই ম্যাচে ছিলেন না।

ম্যাচের ১৪ মিনিটে লিভারপুলের রক্ষণের ভুলে এগিয়ে যায়  ব্রাইটন। ইব্রাহিমা কোনাতের ভুলে পাওয়া থ্রো-ইন থেকে  ফের্দি কাদিওলুর ক্রসে  দিয়েগো গোমেজের পাস থেকে নিখুঁত হেডে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানি ওয়েব্যাক।

পিছিয়ে পড়া লিভারপুল ৩০ মিনিটে ম্যাচে সমতা ফেরায়। ব্রাইটন অধিনায়ক লুইস ডাঙ্কের ভুল হেড কেড়ে নিয়ে গোলকিপারকে পরাস্ত করে দারুণ এক চিপ শটে গোল করেন মিলোস কারকেজ।

বিরতির পর ৫৬ মিনিটে আবারও লিড নেয় ব্রাইটন।   জ্যাক হিনশেলউডের পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েব্যাক। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তার ১২তম গোল এটি।

লিভারপুল চেষ্টা করেও হার এড়াতে পারেনি।

জিতেছে বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগায় আগের দুইবারের মুখোমুখিতে হার দেখেছিল  বায়ার্ন মিউনিখ। এবার আর কোনও ভুল নয়। দাপুটে দেখিয়ে ইউনিয়ন বার্লিনকে উড়িয়ে দিয়েছে লিগ চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায়  লিগ ম্যাচে ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা। একপেশে লড়াইয়ে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি, আর একটি করে গোল করেন মাইকেল ওলিসে ও হ্যারি কেইন।

শিরোপার পথে থাকা বায়ার্নের ২৭ ম্যাচে পয়েন্ট হলো ৭০। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের