পল্টনে স্টেডিয়ামে উড়ছে ৬ দেশের পতাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুন ২০২৬, ০০:২৪আপডেট : ১০ জুন ২০২৬, ০০:২৪

রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উড়ছে ভারত, মালদ্বীপ, নেপাল, ইয়েমেন, আফগানিস্তান ও বাংলাদেশের পতাকা। স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই স্টেডিয়ামে বুধবার (১০ জুন) শুরু হবে ৫ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ; এই ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো নিয়ে ১৩ জুন হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল। অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

প্রতিযোগিতা উপলক্ষ্যে দেশগুলো এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে। ভ্রমণক্লান্তির কারণে বেশিরভাগ দেশই মঙ্গলবার কোনও অনুশীলন করেনি। শুধু আফগানিস্তান পল্টনস্থ জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন করেছে। 

বুধবার বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
মতিঝিলের ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি, পুলিশের অভিযান 
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা 
অবরোধের পর যান চলাচল স্বাভাবিক রামপুরা সড়কে
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে আবার চালু হলো ‘টাউন সাব-পোস্ট অফিস’
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে আবার চালু হলো ‘টাউন সাব-পোস্ট অফিস’
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
তামিমের বোর্ডে ফাহিম সিনহা বিপিএলের গভর্নিং বডিতে, অন্যরা যে দায়িত্বে
তামিমের বোর্ডে ফাহিম সিনহা বিপিএলের গভর্নিং বডিতে, অন্যরা যে দায়িত্বে
দেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ
দেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়