মেসিরা পেলেন নতুন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১২:৪৪ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৪

নতুন কোচ পেলো ইন্টার মায়ামি। ‘কিলি’ গনজালেজের ওপর নতুন দায়িত্ব চেপেছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

তবে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োসের দায়িত্ব শেষ হচ্ছে না। ‘কিলি’ গনজালেজ যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত তিনিই মায়ামির ডাগ আউটে থাকবেন।

মেসির মতো গনজালেজের জন্মও আর্জেন্টিনার রোজারিও শহরে। ৫২ বছর বয়সী এই সাবেক ফুটবলার খেলোয়াড়ি জীবনে ছিলেন উইঙ্গার। ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো ইউরোপিয়ান ক্লাবের জার্সি পরেছেন।

১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলেন। এরপর ২০২০ সালে কোচিংয়ে পা রাখেন গনজালেজ। আর্জেন্টিনার তিনটি ক্লাবে কোচের দায়িত্বে ছিলেন।

ইন্টার মায়ামিতে হোয়োসের ভূমিকা অবশ্য শুধু অন্তর্বর্তীকালীন কোচের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর আগে তিনি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব কাজ করেছেন। মেসির সঙ্গেও তার সম্পর্কটা বন্ধুত্বের। হাভিয়ের মাচসেরানো ব্যক্তিগত কারণে গত এপ্রিলে ক্লাব ছাড়ার পর হোয়োসের ওপর দায়িত্ব চাপে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
মেসি নেমেও হার এড়াতে পারলেন না!
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
দারুণ ফ্রি-কিকে গোল পেলেন মেসি, কিন্তু... 
সর্বশেষ খবর
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
আরও নির্ভুল পারমাণবিক আলোকঘড়ি বানালেন চীনা বিজ্ঞানীরা
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম