জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারের অনুমোদন

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২০ নভেম্বর ২০২৬, ১৮:৪৫ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮:৪৫

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক টুর্নামেন্টের নামকরণে সরকার প্রধান ও তাদের পরিবারের সদস্যসের নাম ব্যবহারের রীতি প্রচলিত হয়ে আসছে। তথাকথিত সেই রীতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারে নিতে হবে সরকারের অনুমোদন। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এই নির্দেশনায় সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা তাদের অধিভুক্ত ক্লাব কোনও প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। একই নিয়ম সংশ্লিষ্ট প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য।

ইতোমধ্যেই বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে অবহিত করেছে। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
বাংলাদেশ সিরিজে এনগিডি-নরকিয়াকে নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
‘ভেবেছিলাম ব্রায়ান লারাকে মেরেই ফেলেছি!’
সর্বশেষ খবর
দেশে সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
দেশে সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
বাংলাদেশ সিরিজে এনগিডি-নরকিয়াকে নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ সিরিজে এনগিডি-নরকিয়াকে নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের