আইপিএল শেষ হওয়ার আগেই ধাক্কা খেলো রাইজিং পুনে সুপারজায়ান্টস। আঙুল ভেঙে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। বৃহস্পতিবার টুইট করে নিজেই এ তথ্য জানিয়েছেন ডু প্লেসিস।
সুপার জায়ান্টসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ডু প্লেসিস ৬ ম্যাচে করেছেন ২০৬ রান। গুজরাট ও পাঞ্জাবের বিপক্ষে টানা হাফ সেঞ্চুরি করেছেন। তবে দুটি ম্যাচেই হেরেছে তার দল।
এ নিয়ে দ্বিতীয়বার ধাক্কা খেলো জায়ান্টস। এর আগে কাফ ইনজুরি নিয়ে ছিটকে গেছেন কেভিন পিটারসেন। টুইট অনুযায়ী আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন প্লেসিস। ফলে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া ত্রি-দেশীয় সিরিজেও থাকা হচ্ছে না প্লেসিসের।
/এফআইআর/








