পেসারদের দাপটে শেখ জামালকে উড়িয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৫:০০আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৫:০৩

পেসারদের দাপটে শেখ জামালকে উড়িয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পেসারের রাজত্ব চলেছে শনিবার। সেই রাজত্বে রাজ্যহারা হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ব্যাটসম্যানরা। এদিন ফরহাদ রেজা-সানজামুল-আল আমিনের  বোলিং তোপে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। ফরহাদ রেজা ৬ ওভার বোলিং করে ২০ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন। ১০০ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।

টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শেখ জামাল নিয়মিত বিরতিতেই একের পর এক উইকেট হারাতে থাকে। আগের দুই ম্যাচে দারুণ ইনিংস খেলা মাহবুবুল করিম তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন। দলীয় ১২ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। সেই বিপদ বেড়ে যায় মিডল অর্ডার ভেঙ্গে পড়লে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলঙ্কান আঞ্জেলা পেরেরা ৩৩ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ রান করেন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে জাবিদ হোসেন ৯ রানে অপরাজিত থাকেন।

ফরহাদ রেজার ৪ উইকেট ছাড়াও আল আমিন ৫ ওভার বল করে ২৫ রান খরচায় ২টি এবং সানজামুল ৭ ওভারে ২৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নিয়েছেন নাসির হোসেন।

১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ইমতিয়াজ হোসেন সাজঘরে ফেরেন। দলীয় ৩৬ রানের মাথায় অারেক ওপেনার রনি তালুকদারও সাজঘরে ফিরে যান। বাকিপথ সহজেই পাড়ি দেন তিন নম্বরে নামা রকিবুল হাসান ও চার নম্বরে নামা শ্রীলঙ্কান সিলভা। ২০.১ ওভারে ৮ উইকেটেই জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর।রকিবুল হাসান ৬৭ বলে ৫৩ রান ও চামারা সিলভা ২৭ রানে অপরাজিত থাকেন।

উল্লেখ্য, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে প্রাইম দোলেশ্বর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। ৩ ম্যাচ খেলে তিনটি জয় নিয়ে তাদের বর্তমান পয়েন্ট ৬টি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান