বিকালে মুস্তাফিজ, রাতে মাঠে নামবে সাকিবের দল

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৬, ১১:৫১আপডেট : ০৮ মে ২০১৬, ১২:৪৩

বিকালে মুস্তাফিজ, রাতে মাঠে নামবে সাকিবের দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবার একই দিনে মাঠে নামছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ ও সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বিকাল সাড়ে ৪টায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স। গত ১৮ এপ্রিল এই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই প্রথমবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওই ম্যাচে ৭ উইকেটে জেতে মুস্তাফিজুর রহমানের দল।
তাই এই ম্যাচে প্রতিশোধের অপেক্ষায় থাকবে রোহিত শর্মার মুম্বাই। আর উল্টোদিকে তাদের বিপক্ষে জিততে পারলে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে পারবে ছন্দে থাকা হায়দরাবাদ।
গত ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে নিজেদের বোলিং নৈপুণ্যে অসাধারণ এক জয় পেয়েছে হায়দরাবাদ। মুস্তাফিজ, নেহরা ও ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে বেশি দূর যেতে দেয়নি তারা।
একইভাবে আজ রাত সাড়ে ৮টায় সাকিবের কলকাতা মাঠে নামবে গুজরাট লায়ন্সের বিপক্ষে।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষেই আছে সাকিবের দল কলকাতা। ৯ ম্যাচে ৬ চয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কেকেআর। আর ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মুস্তাফিজের সানরাইজার্স।  

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম