প্রাইম দোলেশ্বরকে হারিয়ে দ্বিতীয় স্থানে রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৭:১২আপডেট : ১২ মে ২০১৬, ১৭:১৪

প্রাইম দোলেশ্বরকে হারিয়ে দ্বিতীয় স্থানে রূপগঞ্জ ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগে বৃহস্পতিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রূপগঞ্জ।

টসে হেরে আগে ব্যাটিং করা প্রাইম দোলেশ্বর ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন চামারা সিলভা। তিনি ৭৬ বলে ৭ চার ও ১ ছয়ে তার ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া রকিবুল হাসান ২৭ ও রনি তালুকদার ২৫ রানের ইনিংস খেলেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে আবু হায়দার রনি ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ রানেই ওপেনার সৌম্য সরকারকে হারায় রূপগঞ্জ। এরপর মিজানুর রহমান ব্যক্তিগত ২৭ রানে ফিরে গেলে ক্রিজে নামেন মোশাররফ হোসেন। তৃতীয় উইকেট জুটিতে মোশাররফ-মিঠুন মিলে ৬৩ রানের জুটি গড়েন। মোহাম্মদ মিঠুন ৫১ রান করে ফরহাদ রেজার থ্রোতে আউট হন।

চতুর্থ উইকেটের বড় জুটি রূপগঞ্জকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। মোশাররফ-আসিফ আহমেদ মিলে ৯৬ রানের জুটি গড়েন। ৯৮ বলে ৭ চার ও ৩ ছয়ে মোশাররফ হোসেন ৮১ রানে রবিউল ইসলাম রবির বলে আল আমিন হোসেনকে ক্যাচ দিয়ে বিদায় নেন। অন্যদিকে আসিফ আহমেদ ৫১ রানে অপরাজিত থাকেন।

প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে নাসির হোসেন, সানজামুল ইসলাম ও রবিউল ইসলাম রবি একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম