প্রিমিয়ার লিগের সপ্তম-অষ্টম-নবম রাউন্ডের সূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ১০:১১আপডেট : ১৪ মে ২০১৬, ১৫:৫৫

প্রিমিয়ার লিগের সপ্তম-অষ্টম-নবম রাউন্ডের সূচি ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শেষ হচ্ছে আজ। আগামী ১৬ মে থেকে শুরু হবে পরবর্তী রাউন্ড। শুক্রবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম থেকে নবম রাউন্ডের সময়সূচি প্রকাশ করেছে।

সপ্তম রাউন্ড অনুষ্ঠিত হবে ১৬ ও ১৮ মে। অষ্টম রাউন্ড ২০ ও ২২ মে। আর নবম রাউন্ড হবে ২৪ ও ২৬ মে।

সপ্তম রাউন্ডে প্রথম দিনে বিকেএসপিতে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে লড়বে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর ফতুল্লায় মাঠে নামবে আবাহনী লিমিটেড ও কলাবাগান ক্রিকেট একাডেমি।

সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে ফতুল্লায় খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল। আর বিকেএসপিতে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুরে মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অষ্টম রাউন্ডের প্রথম দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় মাঠে নামবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমি। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অষ্টম রাউন্ডের দ্বিতীয় দিনে ফতুল্লায় খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ক্রিকেট কোচিং স্কুল। মিরপুরে খেলবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র। আর বিকেএসপিতে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল।

নবম রাউন্ডের প্রথম দিনে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়াইয়ে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলবাগান ক্রিকেট একাডেমি। মিরপুরে মাঠে নামবে প্রাইম দোলেশ্বর ও আবাহনী। আর বিকেএসপিতে খেলবে মোহামেডান-ক্রিকেট কোচিং স্কুল।

দ্বিতীয় দিনে ফতুল্লায় মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুরে লড়বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল। আর বিকেএসপিতে ময়দানি লড়াইয়ে নামবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম