হাতে সেলাই নিয়েও কোহলির দুর্দান্ত সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৬, ০০:০৪আপডেট : ২০ মে ২০১৬, ১৪:৪৫

হাতে সেলাই নিয়েও কোহলির দুর্দান্ত সেঞ্চুরি! আইপিএল-এর চলতি আসরে বিরাট কোহলির ব্যাট থেকে রানের বন্যা বয়েই চলেছে। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাত ফেটেছিল। সেই অবস্থায় ৭৫ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন কোহলি। এরপর পড়েছে সাতটি সেলাই। ওই সেলাই নিয়ে আজ মাঠে নেমেছিলেন কোহলি! কিন্তু তাতে কি!

বুধবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এই আসরে নিজের চার নম্বর সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। ৫০ বলে ১১৩ রান করে আউট হন তিনি। তার ঝড়ো ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ১২টি চারের মার।

তাতে সুরেশ রায়নাকে টপকে আইপিএল-এর ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। ১৩৬ ম্যাচে ৪০০২ রান এখন তার। রায়নার ১৪৩ ম্যাচে ৩৯৮৫। এই ম্যাচের সেঞ্চুরিতে আইপিএল-এ প্রথম খেলোয়াড় হিসেবে ৪ হাজার রান ও এক মৌসুমে ৮০০ রানের মাইলফলকেও পৌঁছেছেন কোহলি। ১৩ ম্যাচে ৮৬.৫০ গড়ে তার রান এখন ৮৬৫! 

এদিন গেইল ৩২ বলে ৭৩ রান করে আউট হন। ৭টি ছয় ও চারটি চার ছিল তার ইনিংসে। এই দুজনের ব্যাটে নির্ধারিত ১৫ ওভারে শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১১ রান।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম