কোহলির শতকে শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৬, ০১:৩৮আপডেট : ১৯ মে ২০১৬, ০১:৫৩

কোহলির শতকে শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখলো বেঙ্গালুরু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বড় জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ জয়ের ফলে শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখলেন গেইল-কোহলিরা। কোহলিদের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৯ উইকেটে ১২০ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। ফলে ডিএল মেথডে ৮২ রানের জয় পায় বেঙ্গালুরু।

এদিন টেসে হেরে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। বৃষ্টিতে দেরিতে খেলা শুরু হওয়ায় ১৫ ওভারে খেলা নির্ধারণ করা হয়। গেইল ৩২ বলে ৭৩ রান করে আউট হন। ৮টি ছয় ও চারটি চার ছিল তার ইনিংসে। কোহলিও ঝড়ো ইনিংস খেলেন। করেন এবারের টুর্নামেন্টে তার চতুর্থ শতক। ৫০ বলে ১১৩ রান করে আউট হন।

কোহলির ইনিংসেও ৮টি ছয়ের মার ছিল। এছাড়া ১২টি চার মারেন তিনি। শতক পূর্ণ করেন ৪৭ বলে। লোকেশ রাহুল ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ছিল তার ইনিংসে। শেষ পর্যন্ত ১৫ ওভারে ২১১ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান করে পাঞ্জাব। এরপর বৃষ্টি নামলে বৃষ্টি আইনে বেঙ্গালুরুকে ৮২ রানে জয়ী ঘোষণা করা হয়।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম