সাকিবদের হারিয়ে শেষ চারে গুজরাট

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৬, ২৩:৩২আপডেট : ১৯ মে ২০১৬, ২৩:৩৬

সাকিবদের হারিয়ে শেষ চারে গুজরাট কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল-এর শেষ চারে ওঠা নিশ্চিত করেছে গুজরাট লায়ন্স। এ হারে শঙ্কায় পড়ে গেল কলকাতার প্লে-অফ খেলা। গ্রুপপর্বের শেষ ম্যাচটি জিততেই হবে সাকিবদের। শুধু জিতলেই হবে না, প্লে-অফে খেলতে অন্য দলগুলোর হার-জিতের হিসেব-নিকেশও রয়েছে।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে গুজরাটের বোলারদের দাপটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ৩৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

শুরুটা ভালই করেছিল কলকাতা। প্রথম তিন ওভারে ২৩ রান নিলেও তারপরেই শুরু ছন্দপতন। ভুল বোঝাবুঝিতে ৮ রানেই রান-আউট হয়ে ফিরে যান গম্ভীর। তারপরের পুরো সময়টা জুড়েই ছিল ডুয়াইন স্মিথের বোলিং কারিশমা। একে একে উত্থাপা, পান্ডে, চাওলা এবং সাকিবকে তুলে নেন তিনি। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা কলকাতা খাদের কিনারা থেকে তোলার চেষ্টা করেন ইউসুফ পাঠান।

৩৬ রান করে কুলকার্নির শিকার হলে আর বেশিদূর আগাতে পারেনি কলকাতা। শেষের দিকে যাদব ১৭ এবং হোল্ডার ১৩ রান করলে ১২৪ রানেই থামতে হয় কলকাতাকে। স্মিথ ৪ ওভার বল করে ৮ রান দিয়ে নেন ৪ উইকেট।

১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন ডুয়াইন স্মিথ। এরপরে ফিরে যান ম্যাকালামও। দলীয় ৯৭ রানের মাথায় রান-আউট হন ফিঞ্চ। বাকি পথটুকু সহজে পাড়ি দেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা। ৩৬ বলে ৫৩ রান করেন রায়না।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম