সাসেক্সে মুস্তাফিজের বিকল্প ওয়াইস?

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৬, ১২:৪৬আপডেট : ২৪ মে ২০১৬, ১২:৫২

সাসেক্সে মুস্তাফিজের বিকল্প ওয়াইস? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে সাসেক্সের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে থাকছেন না দলটির নতুন তারকা মুস্তাফিজুর রহমান। এ অবস্থায় মুস্তাফিজের বিকল্প ভেবে রেখেছে সাসেক্স! তার জায়গায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড ওয়াইসকে চুক্তিবদ্ধ করেছে দলটি। তবে বলা হচ্ছে, মাত্র দুটি ম্যাচের জন্যই তাকে চুক্তি করেছে সাসেক্স।  
এবারের আসরে একবারই আইপিএল-এ খেলার সুযোগ পেয়েছেন ওয়াইস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দলে ছিলেন তিনি।
চুক্তি নিয়ে ওয়াইস বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত যে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলতে পারবো। আমি সব সময়ই কাউন্টি ক্রিকেট খেলতে চেয়েছি। আর এই ক্লাব সম্পর্কে অনেক ভালো কিছুই শুনেছি।’    

মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরলেও কিছুদিন বিশ্রাম করার সুযোগ পাবেন। এমনটা জেনেই সাসেক্স বিকল্প কাউকে নিয়ে আপাতত খেলানোর চিন্তা করেছে।

উল্লেখ্য, ৩১ বছর বয়সী ওয়াইস আন্তর্জাতিক অভিষেক করেন ২০১৩ সালে। এখন পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি এবং ৬টি ওয়ানডে খেলেছেন প্রোটিয়াদের হয়ে। লম্বা-দুর্দান্ত এই ব্যাটসম্যান ও মিডিয়াম পেসারের টি-টোয়েন্টিতে ব্যাটিং স্ট্রাইক রেট ১৫০.৩০। এছাড়া ক্যারিয়ারে এখন পর্যন্ত উইকেট নিয়েছেন ৯৯টি। বলা হচ্ছে পরের সপ্তাহে দুটি হোম ম্যাচেই সাসেক্সের হয়ে খেলবেন ওয়াইস।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান