মুস্তাফিজদের পুঁজি ১৬২ রান

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৬, ২২:০৭আপডেট : ২৫ মে ২০১৬, ২২:১১

মুস্তাফিজদের পুঁজি ১৬২ রান আইপিএল-এর ফাইনালের দৌড়ে টিকে থাকতে কলকাতা নাইট রাইডার্সকে ১৬৩ রানের টার্গেট দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে মুস্তাফিজের দল সানরাইজার্স। এই ম্যাচে সাকিব আল হাসানকে একাদশের বাইরে রেখেছে কলকাতা।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টসে হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স। শুরুটা মোটেও ভালো হয়নি হায়দরাবাদের। দলীয় ১২ রানে মরনে মরকেলের বলে বোল্ড হয়ে ফিরে যান শিখর ধাওয়ান (১০)।
এরপর ময়েস হেনরিকসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। দশম ওভারে জোড়া আঘাত হানেন কুলদীপ যাদব। একে একে ফিরিয়ে দেন হেনরিকস ও ওয়ার্নারকে। ২১ বলে ৩১ রান করে ফিরে যান হেনরিকস। ২৮ বলে ২৮ রান করে আউট হন ওয়ার্নার।

এরপর দীপক হুদাকে নিয়ে রানের চাকা সচল রাখেন যুবরাজ সিং। দলীয় ১২০ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন হুদা। ১৩ বলে ২১ রান করেন তিনি। আউট হওয়ার আগে যুবরাজের সঙ্গে ৬ ওভারে ৪৯ রানের জুটি গড়েন তিনি। এরপর কোনও রান না করে ফিরে যান বেন কাটিং। ১২৪ রানে ৫ উইকেট হারি‌‌‌য় ফেলে সানরাইজার্স।

তবে একপ্রান্তে রানের চাকা সচল রাখে যুবরাজ সিং। ৩০ বলে ৪৪ রান করে আউট হন যুবরাজ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে সানরাইজার্স। ম্যাচ জিততে কলকাতার প্রয়োজন ১৬৩ রান। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। ২টি উইকেট নেন জেসন হোল্ডার। একটি উইকেট নিয়েছেন মরকেল।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম