সুপার সিক্সে রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ১৬:৩২আপডেট : ০৪ জুন ২০১৬, ১৬:৪৩

ঢাকা প্রিমিয়ার লিগ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করেছে লিজেন্ডস অব ‍রূপগঞ্জ। শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে ৭ উইকেটে জয় লাভ করে রূপগঞ্জ।
টস হেরে আগে ব্যাটিং করা শেখ জামাল ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেন।
দলীয় ৭ রানের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারায় শেখ জামাল। এরপর রিয়াদ ও মামুন মিলে কিছুটা প্রতিরোধ গড়তে সমর্থ হন। কিন্তু ব্যক্তিগত ২৪ রান করে ওপেনার আব্দুল্লাহ আল মামুন ফিরে গেলে চাপে পড়ে জামাল।
চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুস সাদাত মিলে ৪৪ রানের জুটি গড়েন। রিয়াদ ৩৫ রানে ফিরে গেলে ক্রিজে নামেন সোহাগ গাজী। এরপর নাজমুস সাদাত ও সোহাগ গাজীর সঙ্গে ছোট কিন্তু কার্যকরী ৫৬ রানের জুটি হয়। আর তাতেই ১৮৪ রানের সংগ্রহ দাঁড় করাতে সমর্থ হয় শেখ জামাল।

দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন নাজমুস সাদাত। এছাড়া মাহমুদউল্লাহ ৩৫ ও সোহাগ গাজী ৩১ রান সংগ্রহ করেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে মুরাদ খান ও তাইজুল ইসলাম প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আলাউদ্দিন বাবু ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট পান।

১৮৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ১০৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। যদিও রানের খাতা না খুলেই জহিরুল ইসলাম সাজঘরে ফিরে যান। এরপর সৌম্য সরকার ২৯ রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন। এরপর তৃতীয় উইকেটে নাহিদুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিক মিলে ১২৫ রানের জুটি গড়েন। নাহিদুল ইসলাম ব্যক্তিগত ৯২ রান করে আব্দুর রহমানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। অন্যদিকে জুনায়েদ সিদ্দিক ৫৩ ও আসিফ আহমেদ ৭ রানে অপরাজিত ছিলেন।

শেখ জামালের বোলারদের মধ্যে মাসুদ রানা, মাহমুদউল্লাহ ও আব্দুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, দশ ম্যাচে ৬টি জয় এবং একটি ড্রয়ের সুবাদে লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট সংখ্যা ১৩। আর তাতেই তারা দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করলো।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম