টি-টোয়েন্টিতে খর্বশক্তির ভারতকে হারালো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৬, ২০:১৬আপডেট : ১৮ জুন ২০১৬, ২০:৫০

টি-টোয়েন্টিতে খর্বশক্তির ভারতকে হারালো জিম্বাবুয়ে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে ২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। যদিও এদিন ভারতের দলটি ছিল খর্বশক্তির। এই ম্যাচে ৫ ভারতীয় ক্রিকেটারের অভিষেক হয়েছে। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো জিম্বাবুয়ে।
১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১৬৮ রানই সংগ্রহ করতে পারে ভারত। যেখানে ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান। তবুও জয়ের আশা ছিল ভারতের, কারণ তখনও ক্রিজে ধোনি। তবে ওই ওভারে মাত্র ৫ রান নিতে পারে ভারত। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রানের। কিন্তু মাদজিভার করা ওই ওভারের শেষ বলে স্ট্রাইকে থাকা এমএস ধোনি মাত্র ১ রানই সংগ্রহ করতে পারেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মনিশ পাণ্ডে। এছাড়া ধোনি ১৯ রানে অপরাজিত থাকেন।  জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন মুজারাবানি ও চিভাভা।
শুরুতে টসে হেরে ব্যাট করে বড় স্কোরই গড়ে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান এলটন চিগুম্বুরা। জিম্বাবুয়ের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন চিগুম্বুরা। তিনি ২৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ২৬ বলের ইনিংসে ৭টি ছক্কা আর ১টি চার হাঁকান। ২১ বলে ৩০ রানের ইনিংস খেলেন ওয়ালের। ১৫ বলে ২৫ রান করেন মাসকাদজা। ১৯ বলে ২০ রান করেন চিভাভা। ১৮ বলে ২০ রান করেন সিকান্দর রাজা। এছাড়া আর বলার মতো তেমন রান পাননি জিম্বাবুয়ের কোনও ব্যাটসম্যানই। ভারতের হয়ে সবথেকে বেশি দুটো উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ। একটি করে উইকেট নিয়েছেন ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল এবং যজুবেন্দ্র চাহাল। এই ম্যাচে ভারতের রেকর্ড ৫ খেলোয়াড়ের অভিষেক হয়।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান