এক ম্যাচ নিষিদ্ধ তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৭:০৬আপডেট : ২২ জুন ২০১৬, ১৮:১১

২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ওপর চড়াও হয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং পাঁচ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছিল তামিমকে। এবার আবারও এক লাখ টাকার পাশাপাশি একটি ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তামিমের শাস্তির কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া একই ম্যাচে নাসির হোসেনকে বাজে আচরণের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক ম্যাচ নিষিদ্ধ তামিম

ঘটনার সূত্রপাত গত ১২ জুন। সেদিন বিকেএসপিতে অনুষ্ঠিত সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলো আবাহনী ও প্রাইম দোলেশ্বর। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে আবাহনীর দেওয়া ১৯২ রানের টার্গেটে নেমে দোলেশ্বর ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলার পর আম্পায়ারদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন তামিম। এরপর দুই আম্পায়ার খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে এই ম্যাচ নিয়ে নানান নাটক মঞ্চস্থ হয় ক্রিকেট অঙ্গনে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার ম্যাচ রেফারি মন্টু দত্ত বিসিবিতে জমা দিয়েছিলেন ওই ম্যাচের রিপোর্ট। একটি সূত্র নিশ্চিত করেছিল ওই রিপোর্টে আম্পায়ারদের সঙ্গে তামিম ইকবালের বাজে আচরণ, গালিগালাজ অর্থাৎ ওইদিন মাঠে যা ঘটেছে সব কথাই এসেছে ম্যাচ রেফারির রিপোর্টে।

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম