ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে রবিবার দেশ ছাড়বেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ০০:৪৪আপডেট : ২৩ জুন ২০১৬, ০০:৪৬

সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাঠ নামতে আগামী ২৬ জুন দেশ ছাড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরে বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় সিপিএল খেলা হয়নি তার।

জানা গেছে ২৬ জুন রাত ৮টার ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। বিসিবি থেকে জানা গেছে কয়েকদিন আগে অনাপত্তি পত্রের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) কাছে আবেদন করেন সাকিব। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়াও মিলেছে বিসিবির পক্ষ থেকে।

আর অনাপত্তিপত্র পাওয়ায় আসন্ন এই টুর্নামেন্টে খেলতে এখন আর কোনও বাধা রইলো না সাকিবের। উল্লেখ্য, চলতি আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে একই দলে থাকার সুবাদে কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও ক্রিস গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম