বোলিংয়ে ফিরলেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৬:৫৯আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:১০

মুস্তাফিজের ফিট হতে লাগবে এক মাস আইপিএল থেকে ফিরে ফিটনেস ফিরে পেতে পুনর্বাসনে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও অবশেষে বৃহস্পতিবার নেটে প্রথমবারের মতো বোলিং সেশন করেছেন তিনি।
এর আগে গত দুই সপ্তাহ ধরে মুস্তাফিজের সময় কেটেছে জিম করে। এদিন মিরপুরে সকালে বিসিবির ট্রেনার মারিও ভিল্লাভারায়ান ও ফিজিও বায়েজিদুল ইসলামের অধীনে ৬ ওভার বোলিং করেন মুস্তাফিজ। তবে বোলিং করলেও অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি।
অবশ্য এখনও পুরোপুরি ছন্দে থেকে বোলিং করতে পারেননি মুস্তাফিজ। তার প্রসঙ্গে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘ওর উন্নতি হয়েছে দেখেই নেটে বোলিং অনুশীলন করেছে। আমরা এখনও তাকে পর্যবেক্ষণ করছি। তবে আরও সময় লাগবে।’

এরআগে বেশ কিছুদিন আগে ভিল্লাভারায়ান জানিয়েছিলেন, মুস্তাফিজের পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে এক মাস।

উল্লেখ্য, মুস্তাফিজের পুনর্বাসন শুরু হয়েছে ৯ জুন থেকে। এছাড়া চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে প্লেয়ার বাই চয়েজে মুস্তাফিজকে কিনে নিয়েছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সেখানে গত ১৪ জুন মোহামেডানের ডেড়ায় প্রথমবারের মতো দেখা যায় তাকে। যদিও তিনি এবারের আসরে খেলতে পারেননি।
/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান