সাসেক্সে এবার মুস্তাফিজের বদলি কুলাসেকারা!

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৬, ১৮:১৮আপডেট : ৩০ জুন ২০১৬, ১৮:৪৫

সাসেক্সে এবার মুস্তাফিজের বদলি কুলাসেকারা  মুস্তাফিজকে এখনও পায়নি কাউন্টি দল সাসেক্স। তাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সীমিত সময়ের জন্য তার বদলি হিসেবে শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারার সঙ্গে চুক্তি করেছে সাসেক্স।
মুস্তাফিজের আসার আগ পর্যন্ত কুলাসেকারা কেন্ট, মিডলসেক্স এবং গ্ল্যামোরগানের বিপক্ষে খেলার সুযোগ পাবেন। সাসেক্স জানিয়েছে তারা শেষ চারটি টি-টোয়েন্টি ব্লাস্ট গ্রুপ পর্বের ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার অপেক্ষায় রয়েছে।  একইভাবে রয়েল লন্ডন ওয়ানডে ম্যাচেও তাকে পাওয়ার আশা করছে সাসেক্স।

এরআগে তার জায়গায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড ওয়াইসকে চুক্তিবদ্ধ করেছিল দলটি।  সেসময় মাত্র দুটি ম্যাচের জন্যই তাকে চুক্তিবদ্ধ করেছিল সাসেক্স।    

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে দেশে ফিরে বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান।  

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম