গেইলের সেঞ্চুরিতে সাকিবদের কাছে নাইটদের হার

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৬, ০৯:০১আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১২:৩১

গেইলের সেঞ্চুরিতে সাকিবদের কাছে নাইটদের হার ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ে ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। ১৯২ রানের টার্গেটে খেলতে নেমে গেইলের ৫৪ বলে ১০৮ রানের ইনিংসে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নিল সাকিবের জ্যামাইকা।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাণ্ডব চালাতে থাকেন গেইল। ৩০ বলেই নিজের হাফসেঞ্চুরি তুলে নেন গেইল। কিন্তু পরের ৫০ রান করতে গেইল খেলেন মাত্র ১৯ বল! ১১ ছক্কা এবং ৬টি চারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৮তম এবং সিপিএলে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন গেইল। গেইলই একমাত্র ব্যাটসম্যান যার টি-টোয়েন্টিতে এতগুলো সেঞ্চুরি রয়েছে।

মাঝে গেইলকে ইনিংস বড় করতে যোগ্য সহযোগিতা করেন সাঙ্গাকারা (২০) এবং আন্দ্রে রাসেল (২৪)। ইনিংস শেষে ১০৮ রানে অপরাজিত থাকেন গেইল। জ্যামাইকার হয়ে এদিন ব্যাট করার সুযোগ পাননি সাকিব আল হাসান।

এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে তেমন সুবিধা করতে পারেনি জ্যামাইকা। বল হাতে এদিন অনুজ্জল ছিলেন সাকিব। ২ ওভার বল করে ২৬ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন এই অলরাউন্ডার। আমলার ৭৪ এবং মুনরোর ৫৫ রানে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ট্রিনবাগো নাইট রাইডার্স। কিন্তু গেইল ঝড়ের কাছে সেই বিশাল সংগ্রহ ক্ষুদ্র হয়ে দাঁড়ায় জ্যামাইকার সামনে।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান