অবশেষে ডাবল সেঞ্চুরি পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৬, ২২:২২আপডেট : ২২ জুলাই ২০১৬, ২২:২৪

অবশেষে ডাবল সেঞ্চুরি পেলেন কোহলি ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। শুধু টিম ইন্ডিয়া কেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনি। দীর্ঘদিন ধরে তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটলেও ছিল না কোনও ডাবল সেঞ্চুরি। শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও '২০০' এর দেখা পাননি কোনওদিন। অবশেষে গেরোটা খুললেন ভারতীয় অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পেয়ে গেলেন সেই ডাবল সেঞ্চুরির দেখা।

২৮১ বলে ২০০ রান করে এখনও অপরাজিত আছেন কোহলি। ৬৪ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন রবীচন্দ্র অশ্বিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪০৪ রান।

প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করেছিল ভারত। ১৪৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। সঙ্গে ২২ রান নিয়ে অপরাজিত ছিলেন অশ্বিন। আজ সকালে ব্যাট করতে নেমে এখনও অবিচ্ছিন্ন আছেন এই দুজন।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান