মুরালির বিরুদ্ধে অভিযোগ করলো লঙ্কান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০১৬, ২০:০৯আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২০:১০

মুরালির বিরুদ্ধে অভিযোগ করলো লঙ্কান ক্রিকেট বোর্ড মুত্তিয়া মুরালিধরনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(এসএলসি)। মুরালির বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়া দলের অনুশীলন মাঠ ব্যবহার করা নিয়ে শ্রীলঙ্কা দলের বর্তমান ম্যানেজার চারিথ সেনানায়েকের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন মুরালি। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগও করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে লঙ্কান বোর্ড সভাপতি সুমাথিপালা সাংবাদিকদের বলেন, ‘মুরালির আচরণ অগ্রহণযোগ্য এবং বিষয়টি আমরা অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের নজরে এনেছি।’

বর্তমানে অসিদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে থাকা মুরালি এ প্রসঙ্গে বলেন, ‘চারিথ আমার বিরুদ্ধে গণমাধ্যমের কাছে বলেছে আমি নাকি অস্ট্রেলিয়ার স্পিনারদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে ঘাস কেটেছি। কিন্তু এটা মিথ্যা। আমি তার সঙ্গে দেখা হওয়ার পরই এনিয়ে প্রশ্ন করেছিলাম। আমরা একসঙ্গে একসময় খেলেছি। পরস্পরকে শ্রদ্ধা করা উচিত।’

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম