মুস্তাফিজের অস্ত্রোপচার ইংল্যান্ডে নাকি অস্ট্রেলিয়ায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ১৬:১৩আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৬:২০

মুস্তাফিজের অস্ত্রোপচার ইংল্যান্ডে নাকি অস্ট্রেলিয়ায়? মুস্তাফিজের অস্ত্রোপচার লাগবে-এ ব্যাপারে একদিন আগেই সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি। কেননা শেষ দ্বিতীয় এমআরআই রিপোর্টে মুস্তাফিজের বাম কাঁধের ল্যাবরামে ধরা পড়েছে গ্রেড-২ শ্রেণির চোট। অস্ত্রোপচার করানো ছাড়া তাই খুব একটা বিকল্প থাকছে না। তবে অস্ত্রোপচারটা কোথায় করানো হবে এ ব্যাপারে সিদ্ধান্তে আসতে আরও দুই-একদিন অপেক্ষা করতে হবে। হয়তো শনিবার কিংবা রবিবারের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেবে বিসিবি। শুক্রবার বিকালে বাংলা ট্রিবিউনকে এমন কথাই জানালেন বিসিবির প্রধান চিকিৎক দেবাশীষ চৌধুরী।

এ ব্যাপারে তিনি বলেন, ‘মুস্তাফিজের এমআরআই রিপোর্ট অনুযায়ী কাঁধের এই ইনজুরি পুরোপুরি নির্মূল করতে অস্ত্রোপচারের কোনও বিকল্প নেই। তাই যতদ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে।’

তবে ইংল্যান্ডে নাকি অস্ট্রেলিয়ায় মুস্তাফিজের অস্ত্রোপচার হবে। এ ব্যাপারে ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবে বিসিবি। এরই মধ্যে দুই দেশের চিকিৎসকের সঙ্গে কথা বার্তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থার। এ প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী আরও বলেন, ‘মুস্তাফিজের সুচিকিৎসা নিশ্চিত করতে ইংল্যান্ডের পাশাপাশি কথা বলা হচ্ছে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সঙ্গেও। আগামী ২-১ দিনের মধ্যেই আমরা মুস্তাফিজের অস্ত্রোপচার কবে, কোথায় হবে এ ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারবো।’ 

বলে রাখা প্রয়োজন লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের বিশেষজ্ঞ চিকিৎসক টনি কোচার মুস্তাফিজের দ্বিতীয় এমআরআই রিপোর্ট দেখে অস্ত্রোপচারের পরামর্শই দিয়েছেন।

সেক্ষেত্রে মুস্তাফিজের অস্ত্রোপচার হলে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ৫ মাস সময় লাগবে। বিসিবির এই চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ধরনের ইনজুরি সারতে কমপক্ষে ৫ মাস সময় লাগে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ডাক্তারদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি ৫ মাসের মধ্যেই খেলার মতো ফিট হয়ে যাবে মুস্তাফিজ।’

২-১ দিনের মধ্যে মুস্তাফিজের অস্ত্রোপচার হলে নিশ্চিতভাবেই ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ এবং নিউজিল্যান্ডের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ দুটিই মিস করবেন কাটার মাস্টার। শুধু তাই নয় আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত বিপিএল-এর চতুর্থ আসরও মিস করবেন তিনি।

উল্লেখ্য, সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই বাজিমাত করেন মুস্তাফিজ। দলকে জেতাতে চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য উইকেট পাননি, দলও জেতেনি। এরপর থেকেই তো কাঁধের ব্যথায় কাতর কাটার মাস্টার।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম