হিথ স্ট্রিকের বিদায়ের পর বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে প্রায় নিশ্চিত ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাবেদ। কিন্তু পাকিস্তানের সাবেক পেসার বিসিবির প্রস্তাব সরাসরি নাকচ করে দেওয়ার কারণে শেষ পর্যন্ত আর তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। অথচ সেই আকিব জাভেদই ৭ দিনের জন্য বোলিং কোচ হিসেবে আজ ঢাকা আসলেন। এদিন সন্ধ্যা ৬টায় ঢাকায় পা রাখেন তিনি।
সেই লক্ষ্যে কাল শনিবার থেকেই কাজে নেমে পড়বেন জাভেদ। বিসিবি তাকে নিয়োগ দিয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং পরামর্শক হিসেবে। একই সঙ্গে তিনি যোগ দেবেন জাতীয় দলের চলমান ক্যাম্পেও। ওই সময় তিনি কাজ করবেন জাতীয় দলের পেসারদের নিয়ে। এই ক্যাম্প চলবে ৫ আগস্ট পর্যন্ত।
উল্লেখ্য, এইচপি ক্যাম্পে মোট ১৭ জন পেসার রয়েছেন। আর বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে রয়েছেন নয়জন পেসার।
/আরআই/এফআইআর/








