রাহুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১০:২২আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১২:২৬

রাহুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে বড় লিডের পথে ভারত। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে সফরকারীরা। যেখানে লিড দাঁড়িয়েছে ১৬২ রান।

প্রথম দিন এক উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছিল ভারত। সেদিন ওপেনার রাহুল ৭৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। কিন্তু হাফ-সেঞ্চুরিতে পড়ে থাকননি এই ব্যাটসম্যান। তৃতীয় দিনে সংগ্রহ করেছেন আরও ৮৩ রান। তাতে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন। তার হাফ-সেঞ্চুরির ঘরটি ফাঁকা পড়ে আছে।

তৃতীয় উইকেট হিসেবে রাহুল যখন মাঠ থেকে বিদায় নেন, তখন তার নামের পাশে ১৫৮ রান। গ্যাব্রিয়েলের বলে উইকেটরক্ষক ডৌরিচের তালুবন্দী হওয়ার আগে ৩০৩ বল মোকাবিলা করেছেন। ১৫টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকিয়েছেন।

ভারতের অন্য ব্যাটসম্যানদের কেউই হাফ-সেঞ্চুরি করতে পারেনি। চেতেশ্বর পুজারা ৪৬ রানে সাজঘরে ফিরেছেন। অধিনায়ক কোহলি করেছেন ৪৪ রান। আজিঙ্কায় রাহানে ৪২ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ঋদ্ধিমান সাহা।

ওয়েস্ট ইন্ডিজের বোলার রাস্টন চেজ দুটি উইকেট পেয়েছেন। বিশু ও গ্যাব্রিয়েল পেয়েছেন একটি করে উইকেট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৯৬ রানে অল আউট হয়েছিল। ইতোমধ্যে ভারত প্রথম ইনিংসে ১৬২ রানের লিড নিয়েছে।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম