সৌম্য-মুস্তাফিজের এলাকায় সাকিবের কাঁকড়া খামার

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
০৩ আগস্ট ২০১৬, ১৮:২৫আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৮:৪১

বিশ্বের সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নটি করলে শিশু থেকে বৃদ্ধ সকলেই একবাক্যে উত্তর দেবেন সাকিব আল হাসান। অলরাউন্ডার সাকিব ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে পারদর্শীতার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে বেশ সক্ষমতার পরিচয় দিচ্ছেন। 

সৌম্য-মুস্তাফিজের এলাকায় সাকিবের কাঁকড়া খামার
খেলাধুলার পাশাপাশি সাকিবের ব্যবসা রয়েছে এটি কারও অজানা নয়। ঢাকা বা নিজ এলাকা মাগুরা ছেড়ে এবার সৌম্য-মুস্তাফিজের সাতক্ষীরার বুড়িগোয়ালী এলাকায় 'সাকিব এগ্রো ফার্ম লিমিটেড' নামে কাঁকড়ার খামার গড়ে তুলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওই খামারের কাজ ইতোমধ্যে ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগস্ট মাসের শেষ নাগাদ সেটির উদ্বোধন করা হবে বলে জানা গেছে। সাকিবের ফার্মের দেখভালের দায়িত্বে রয়েছেন আরেক ক্রিকেটার সগীর হোসেন পাভেল।

সরেজমিনের গিয়ে দেখা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকটলা দাতনেখালী এলাকায় ৫০ বিঘা জমির উপর গড়ে উঠেছে সাকিবের কাঁকড়া খামারটি। শ্রমিকেদের থাকার জন্য ও কাকড়া প্রসেসিং করার ফ্রিজিং রুমও প্রস্তুত। বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছেন। ঘেরের ভিতরে ৩০ হাজার বক্স বসানোর কাজ প্রায় শেষের দিকে। সৌম্য-মুস্তাফিজের এলাকায় সাকিবের কাঁকড়া খামার

সাকিব এগ্রো ফার্মের ব্যবস্থপনা পরিচালক গাজী ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে জানান, সাকিব আল হাসান ও সগীর হোসেন পাভেল সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় এই প্রজেক্টটি গড়ে তুলছেন। এর মাধ্যমে প্রায় ১৫০ জন মানুষের কর্মসংস্থান হবে। এই প্রজেক্টের শুরু থেকে সব বিষয়ে দেখাশুনা করছেন ক্রিকেটার সগীর হোসেন পাভেল। সৌম্য-মুস্তাফিজের এলাকায় সাকিবের কাঁকড়া খামার

চলতি বছরের জানুয়ারী মাস থেকে কাজ শুরু হলেও লোনা পানি নিয়ে জটিলতা ছিল বিধায় কাজ শেষ হতে একটু দেরি হয়ে গেছে। তিনি আরও জানান, কাঁকড়া মোটাতাজাকরণ প্রজেক্টের পাশাপাশি সাকিব আল হাসান ৩০ বিঘা জমির একটি চিংড়ি ঘের গড়ে তুলছেন। সাকিব প্রজেক্টটি পরিদর্শন করতে খুব শিগগির সাতক্ষীরায় আসবেন বলে জানান তিনি। সৌম্য-মুস্তাফিজের এলাকায় সাকিবের কাঁকড়া খামার

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান