হেরাথের হ্যাটট্রিকে ১০৬ রানেই শেষ অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ১২:৫৪আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৩:২৫

হেরাথের হ্যাটট্রিকে ১০৬ রানেই শেষ অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন রঙ্গনা হেরাথ। শুক্রবার তার হ্যাটট্রিকেই গুটিয়ে গেছে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে তারা। এর আগে লঙ্কানরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮১ রানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন হেরাথ। লঙ্কান এই স্পিনার হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ১৩৯ দিনে। আর টেস্ট ক্রিকেটে এটি ৪১তম হ্যাটট্রিক।

আগের দিনের ২ উইকেটে ৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিলরুয়ান পেরেরা ও হেরাথের বোলিং তোপে এদিন মাত্র ৫২ রান যোগ করতে পারে অসিরা। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ডেভিড ওয়ার্নার।

শ্রীলঙ্কার হয়ে ৪টি করে উইকেট নেন হেরাথ ও পেরেরা।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম