তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে কিউইরা

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ১৮:৪৫আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৮:৪৭

তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে কিউইরা টম ল্যাথাম (১৩৬), কেন উইলিয়ামসন (১১৩) ও রস টেইলরের ( অপরাজিত ১২৪) শতকে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে ৫৮২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে কিউইরা।

প্রথম দিনে টস জিতে শুরুটা অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিল কিউইরা। গাপটিল ও লাথাম মিলে উদ্বোধনী জুটি তুলে নিয়েছিলেন ১৬৯ রান। অল্পের জন্য শতক মিস করেছেন গাপটিল (৮৭)। এরপর ৩২৯ রানে কিউইদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ১৩৬ রান করে আউট হন তিনি। ল্যাথামের দেখানো পথে হাটেন কেন উইলিয়ামসনও। ১১৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

৫০তম টেস্টে সেঞ্চুরি করে সবচেয়ে কম ইনিংসে নয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতকের রেকর্ড গড়েন উইলিয়ামসন। আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার দখলে। তবে সব টেস্ট দলের বিপক্ষে শতক হাঁকাতে তিনি খেলেছেন ১১৪ ইনিংসে। উইলিয়ামসনের লেগেছে ৯১ ইনিংস।

এরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন রস টেইলরও। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৮৩ রানে অপরাজিত ছিলেন বিজে ওয়াটলিং। শেষ পর্যন্ত ওয়াটলিংয়ের শতকের অপেক্ষা না করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

রানের পাহাড়ে চাপা পড়ে ব্যাট হাতে নেমেছে জিম্বাবুয়ে। দেখা শেষ পর্যন্ত তারা কি করতে পারে।

/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান