টেস্ট ক্রিকেটকে লক্ষ্য রেখেই কাজ করবেন ভেংকটপতি রাজু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৮:৩১আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৮:৩৮

ভেংকটপতি রাজু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পিনারদের নিয়ে কাজ করতে ঢাকায় এসেছেন ভারতীয় সাবেক স্পিনার ভেংকটপতি রাজু। সোমবার ঢাকায় পৌঁছে মঙ্গলবারই কাজ শুরু করেছেন তিনি। মিরপুরে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভেংকটপতি রাজু।

তিনি বলেন, 'সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আমরা মূলত পাঁচদিনের ক্রিকেটকে লক্ষ্য রেখেই এগিয়ে যাবো। কিভাবে লং স্পেলে ধারাবাহিকতার সঙ্গে বোলিং করতে হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। তারা এখানে স্পিনিং ও টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত। কিন্তু বাইরে সেরকম টার্ন থাকে না। আমি মনে করি দেশের বাইরে লাইন, লেন্থ আর ভ্যারিয়েশনটাই বড় অস্ত্র।'

ভারতীয় এ কোচ জানান, 'এশিয়ার দেশগুলোর মতো বাংলাদেশও স্পিন বোলিংয়ে শক্তিশালী। এখান থেকে বিভিন্ন বয়সী ক্রিকেটে অনেক স্পিনার বেরিয়ে আসে। এইচপি ক্যাম্পেও দেখলাম বাঁহাতি স্পিনার, অফস্পিনার এবং লেগ স্পিনার রয়েছে। আমার ধারণা ১৫ জনের সবাই ভালো বোলার হয়ে উঠতে পারে। তাদের স্বাভাবিক বোলিং স্টাইল পরিবর্তন করবো না। আসলে বেসিক ঠিক রেখে কিভাবে বৈচিত্র্য আনা যায় সে বিষয়ে শেখানো হবে।'

এ সময় রাজু আরও জানান, প্রথম কিছুদিন জুনিয়রদের সঙ্গে কাজ করার পর সিনিয়রদের নিয়ে কাজ করবেন তিনি। আগামী দিনগুলোতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। টেস্ট ক্রিকেটকে লক্ষ্য রেখেই কাজ করবেন ভেংকটপতি রাজু

বাংলাদেশে কাজ করতে আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এটা দারুণ অভিজ্ঞতা। এর আগে প্রদর্শনী ম্যাচ খেলতে আমি এখানে এসেছিলাম। বাংলাদেশ ক্রিকেটের প্যাশন সম্পর্ক আমরা সবাই জানি। ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবি দারুণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু স্পিন নয় ব্যাটিং-ফিল্ডিংয়ে উন্নতি করতে তারা চেষ্টা করছে। হাইপারফরম্যান্স ইউনিট করে বিসিবি দারুণ এক পদক্ষেপ নিয়েছে বলেই আমি মনে করি।'

এর আগে এইচপি ও জাতীয় দলের পেসারদের নিয়ে কাজ করেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। এবার স্পিনারদের নিয়ে কাজ শুরু করেছেন ভেংকটপতি রাজু।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম