কালপাগেকে ছাঁটাই করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৬, ১৩:১৫আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৩:৩২

কালপাগেকে ছাঁটাই করেছে বিসিবিঅবশেষে টাইগারদের শ্রীলঙ্কান সহকারী কোচ রুয়ান কালপাগেকে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বিসিবির দেওয়া ই-মেইলের কোনও উত্তর দেননি কালপাগে।

জালাল ইউনুস বলেছেন, ‘আমরা তাকে ১৬ আগস্টের মধ্যে ফেরার জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু সে কোনও উত্তর দেয়নি। তাই তার সঙ্গে আর চুক্তি রাখছে না বিসিবি।’

এরআগে ১৭ আগস্ট বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছিলেন, কালপাগের বিরুদ্ধে আইনি ব্যবস্থাই নেবে বিসিবি।

উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সহকারী কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন কালপাগে। বাকি কোচিং স্টাফদের মতো তার সঙ্গে চুক্তি ২০১৯ সাল পর্যন্ত বাড়িয়েছিল বিসিবি। শেষ পর্যন্ত নিরাপত্তার অজুহাত দেখিয়ে কাজে আর ফিরলেন না শ্রীলঙ্কান এই কোচ।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম