চট্টগ্রামের ভেন্যু নিয়ে সন্তুষ্ট ইসিবি পরিদর্শক দল

চট্টগ্রাম ব্যুরো
১৯ আগস্ট ২০১৬, ১৫:২১আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৭:৩৭

চট্টগ্রামের ভেন্যু নিয়ে সন্তুষ্ট ইসিবি পরিদর্শক দলঢাকার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা পরিদর্শক দল। তিন সদস্যের এই প্রতিনিধি দল পরিদর্শনের পর সার্বিক অবস্থা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।
সংক্ষিপ্ত সময়ের সফরে তারা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এমএ আজিজ স্টেডিয়াম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ স্থানীয় কর্তাদের সঙ্গে সিএমপি হেডকোয়ার্টারে বৈঠক করেন।
এসময় সঙ্গে ছিলেন বিসিবির ৭ সদস্যের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট অপারেশন্স পরিচালক জন কার বলেন, ‘আমরা এর আগেও আইসিসির ইভেন্টের জন্য চট্টগ্রামে এসেছি। আর আমরা জানি এখানে কী ধরনের সুযোগ-সুবিধা আছে।’

কার আরও বলেন, ‘আমরা ভারত সফর শেষেই এখানে এসেছি। কিন্তু নিরাপত্তার বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না। আমরা এখান থেকে গিয়েই ইংল্যান্ডে আমাদের বোর্ডে রিপোর্ট জমা দেবো।’

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা সংক্রান্ত সব কিছুই তাদের কাছে উপস্থাপন করেছি। সঙ্গে লজিস্টিক সাপোর্টও রয়েছে। আর ইসিবি এখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে আগে থেকেই অবগত।’

ইসিবির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ‘তারা আমাদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা দেখে সন্তুষ্ট। আর আমরা এখানে তাদের সর্বোচ্চ নিরাপত্তাই দেবো। আমরা আশা করি, এই দল তাদের রিপোর্ট প্রদানের পরই ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে।’

এসময় বিসিবির সহ সভাপতি মাহবুব আনাম, বোর্ড পরিচালক এইচআই মল্লিক, ম্যানেজার (অপারেশন) সাব্বির আহমেদ, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান