জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৩:৩২আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৩:৪০

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাকিব ক্রিকেটে ২০১২ সালের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর সাকিবসহ ৩৩ জনের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ২০১৩ সালে একসঙ্গে তিন বছরের (২০১০, ’১১ ও ’১২) জন্য ৩৪ জনের নাম ক্রীড়া পুরস্কারের জন্য চূড়ান্ত বাছাই করা হয়েছিল। পরে পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত তালিকায় থাকা চট্টগ্রামের পটিয়ার এমপি শামসুল হক চৌধুরীর নাম বাদ দিয়ে ৩৩ ক্রীড়াব্যক্তিত্বের নাম চূড়ান্ত করা হয়। এদের মধ্যে জুম্মন লুসাই মৃত্যু বরণ করেছেন।

তালিকা অনুসারে ২০১০ সালের জন্য মনোনীতরা হলেন সাঁতারু মাস্টার ওয়ারেন্ট অফিসার হারুন অর রশিদ ও নায়েক মো. তকবির হোসেন (মরণোত্তর), শুটার আতিকুর রহমান, অ্যাথলেট ফরিদ উদ্দিন খান চৌধুরী, মাহমুদা বেগম ও নেলী জেসমিন, স্পেশাল অলিম্পিকের অ্যাথলেট নিপা বোস, জিমন্যাস্ট দেওয়ান নজরুল ইসলাম, সংগঠক মিজানুর রহমান মানু (সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) ও এএসএম আলী কবির (সভাপতি, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন)। ২০১১ সালে সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবাহনীর প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই প্রয়াত শেখ কামাল মনোনয়ন পেয়েছেন। এছাড়া ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, হকির জুম্মন লুসাই, জিমন্যাস্ট রওশন আরা ছবি, বক্সার সার্জেন্ট মো. কাঞ্চন আলী (অব.), কুস্তিগীর সুবেদার হাজী আশরাফ আলী, ভলিবল খেলোয়াড় হেলেনা খান ইভা, শরীর গঠনে রবিউল ইসলাম (ফটিক দত্ত), ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামাল, কুতুবউদ্দিন চৌধুরী আকসির ও আশিকুর রহমান মিকু মনোনয়ন পান।

২০১২ সালের জন্য পাঁচজন ফুটবলার, চারজন সংগঠক ও একজন করে অ্যাথলেট ব্যাডমিন্টন ও হকি খেলোয়াড় রয়েছেন। মনোনীতরা হলেন ফুটবলার মোহাম্মদ মহসীন, খুরশিদ বাবুল, আশীষ ভদ্র, আবদুল গাফফার, সত্যজিৎ দাস রুপু, হকি খেলোয়াড় আনম মামুনুর রশিদ, অ্যাথলেট ফিরোজা বেগম, ব্যাডমিন্টন খেলোয়াড় নাজিয়া আক্তার যুথি, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল এবং সালমা রফিক (মরণোত্তর)।

এ প্রসঙ্গে ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবেই এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হবে। আর এবারের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রাই পাবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এতে উপস্থিত থাকবেন।’  

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম