বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ২১:১৮আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২১:৫৫

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। তিনটি খেলাই হবে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
আজ রাতে এক সংবাদ সম্মেলনে পাপন জানান, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৮ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।

যদিও আফগান ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর। আর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তবে পাপন জানান, 'নিজেদের সুবিধার্থে বাংলাদেশ সূচিতে কিছু পরিবর্তন এনেছে।'

আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিমুল্লাহ দানিশ বলেন, 'এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাবো আমরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিতে আমরা প্রস্তুত।'

একইসঙ্গে সিরিজ আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানান তিনি। নাসিমুল্লাহ বলেন, 'আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও বেশি বেশি ‌‌‌ক্রিকেট খেলার ব্যাপারে আমরা আশাবাদী।'

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান