ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ের সাবেক পেস তারকা হিথ স্ট্রিক। এরপর থেকেই নতুন বোলিং কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকবার নাম ঘোষণার সময় জানানোর পরও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি কে হতে যাচ্ছেন মাশরাফিদের পরবর্তী বোলিং কোচ।
আজ বোলিং কোচের নাম জানানোর কথা ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তবে আজও সংবাদ সম্মেলনে বোলিং কোচ নিয়োগের বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
পাপন বলেন, 'কোচের ব্যাপরে এখনোই কিছু বলা সম্ভব নয়। আমাদের অলমোস্ট সব ফাইনাল। তিনি একটি দলের সঙ্গে জড়িত। কাল তিনি পদত্যাগপত্র জমা দেবেন । এরপরই তার নাম ঘোষণা করা হবে।'
আফগানিস্তানের বাংলাদেশ সফরের বিষয়ে তিনি বলেন, 'অনেকদিন ধরে খেলা নেই। সিনিয়ারদের সঙ্গে কথা বলেই আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত করা হয়েছে।'
/আরআই/এমআর/






