ঢাকায় পৌঁছেছেন কোর্টনি ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৭

মাশরাফি-মুস্তাফিজ-রুবেলদের নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ঢাকায় পা রেখেছেন। শনিবার রাত ৯টা ২০ মিনিটে তাকে বহন করা বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।

কোর্টনি ওয়ালশ এর আগে, গত বৃহস্পতিবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ালশের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মাশরাফিদের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্যারিবিয়ান কিংবদন্তী।

বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার বিমানবন্দরে নেমেই হোটেলে উদ্দেশ্যে রওয়ানা হবেন ওয়ালশ। রবিবার দুপুরের দিকে তিনি মিরপুরে স্টেডিয়ামে আসবেন। সেখানে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন ওয়ালশ।

২০০১ সালে অবসরের পর আন্তর্জাতিক অঙ্গনে কোচিংয়ে এবারই কোনও বড় দায়িত্ব পেলেন ওয়ালশ। ইতোপূর্বে ক্রিকেট প্রশাসক হিসেবে, নির্বাচক হিসেবে এমনকি সিপিএল-এ পরামর্শক হিসেবে জ্যামাইকার হয়ে দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের ম্যানেজার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের দায়িত্বেও ছিলেন তিনি। সেখানে পদত্যাগপত্র জমা দিয়ে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে চুক্তি আর নবায়ন করছেন না বলে জানান হিথ স্ট্রিক। এরপরই শুরু হয় বোলিং কোচ অনুসন্ধান। শেষ পর্যন্ত টাইগারদের কোচ হিসেবে কোর্টনি ওয়ালশকেই বেছে নিলো বিসিবি। টেস্ট ইতিহাসে যিনি ৫০০ উইকেট স্পর্শ করা প্রথম বোলার। ১৩২ টেস্টে কোর্টনি ওয়ালশের উইকেট সংখ্যা ৫১৯। ২০৫ ওয়ানডেতে উইকেট পান ২২৭টি।

/আরআই/এমআর/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম