মুস্তাফিজের না থাকা পুষিয়ে নেবেন মাশরাফি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:০০

মুস্তাফিজ গত বছর পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় বিস্ময় বালক মুস্তাফিজের। এরপর থেকে বাংলাদেশ তার হাত ধরে একের পর এক সাফল্য ছুঁয়ে দেখেছে। কিন্তু ইনজুরির কারণে আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না মুস্তাফিজের। ঈদের পরই তার দ্বিতীয় ধাপের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

 মুস্তাফিজ না থাকায় কিছুটা সমস্যা হবে। তবে মাশরাফির নেতৃত্বে সেটা কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন, ‘মুস্তাফিজ একজন স্পেশাল বোলার, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ওরমতো একজন প্লেয়ারকে না পাওয়াটা বড় ধরনের ক্ষতি। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে ছাড়াও আমরা অনেক ম্যাচ খেলেছি, ভালো খেলেছি। আমার কাছে মনে হয়, মাশরাফি খুব ভালোভাবে এটা সামলে নেবে।’

মুস্তাফিজকে ছাড়া সুজন ভরসা রাখছেন তাসকিন-রুবেল-আল আমিনের ওপর, ‘আমার বিশ্বাস মুস্তাফিজ খুব তাড়াতাড়ি ফিরে আসবে।  এছাড়া তাসকিন, রুবেল এরা দুইজন যেকোনও দিন ম্যাচ জিতিয়ে দিতে পারে। এছাড়া শফিউল, আল-আমিন এরা খুব ভালো মানের বোলার।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম