আফগানিস্তান সিরিজকে গুরুত্ব দিচ্ছেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৮

সুজন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর কেটে গেছে প্রায় ১১ মাস, বাংলাদেশ এর মধ্যে কোন টেস্ট খেলেনি। আগামী মাসের মাঝমাঝি ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে স্বাগতিক বাংলাদেশ। এর প্রস্তুতির জন্য চারদিনের একটি ম্যাচ খেললে ভালো হতো বলে মনে করেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। কিন্তু সময়ের অভারে কারণে বিসিএল আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি, ‘টেস্ট ম্যাচ খেলার সময় ছিলো না। তাহলে আমরা ঈদের ছুটি পেতাম না।  তাই টেস্ট ম্যাচ রাখা সম্ভব হয়নি। আমি মনে করি একটা প্রস্তুতিমূলক চার দিনের ম্যাচ খেলাতে পারলে ভালো হতো। ছেলেরা অনেক দিন আগে টেস্ট ম্যাচ খেলেছে।’
যদিও ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তান সিরিজটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সুজন, ‘অনেক গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলার আগে এমন একটা সিরিজ খেলার খুবই দরকার ছিলো। যদিও আফগানিস্তান কম শক্তিশালী না। তারা অবশ্য ইংল্যান্ডের চেয়ে শক্তিশালী না। অনেকে দুশ্চিন্তা করছেন তাদের বিপক্ষে হেরে গেলে আমাদের পয়েন্ট কমে যাবে। তবে আমার বিশ্বাস আমরা আফগানিস্তানের বিপক্ষে হেসে খেলেই জিতব। আমরা অনেক শক্তিশালী দল। ইংল্যান্ডের সঙ্গে খেলার আগে আমরা নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবো। আমার মনে হয় সিরিজটা খুব ভালো হবে।’
/আরআই/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান