ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার আব্দুর রাজ্জাক। এরপরই আছেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১১টি উইকেট। স্বাভাবিকভাবেই ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে সাকিব মূল পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও ইংল্যান্ড শুধুমাত্র সাকিবকে নিয়ে চিন্তা করছে না। তাদের ভাবনা জুড়ে সাকিব-মোশাররফ-নাসির-মোসাদ্দেক-মাহমুদউল্লাহরা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘আমরা যেকোনও বোলারের জন্যই প্রস্তুত। শুধুমাত্র সাকিবকে নিয়ে ভাবছি না। বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে এবং সবাই অনুশীলন করে এই বিষয়গুলোর সমাধান করার চেষ্টা করছে।’
/আরআই/এফআইআর/








