টেস্ট দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৭ অক্টোবর ২০১৬, ১৫:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৫:৫০

টেস্ট দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত সাব্বির আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে সুযোগ হয়েছে চার তরুণ ক্রিকেটারের। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি জাতীয় দলের হয়ে কোনও ফরম্যাটেই খেলেননি। অন্যদিকে সাব্বিরর রহমান ও নুরুল হাসান সোহানের সংক্ষিপ্ত ফরম্যাটে অভিষেক হয়েছে।

সাদা পোশাক ও লাল বলে ২২ গজে বুক চিতিয়ে লড়াই করার স্বপ্নটা প্রত্যেক ক্রিকেটারই লালন করেন। এই স্বপ্ন থেকে কয়েকঘন্টা দূরত্বে তরুণ এই চার ক্রিকেটার। দলে সুযোগ পাওয়ার পর প্রত্যেকে ক্রিকেটারকেই সাদা পোশাকের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেটের এতো কাছে এসে তাই বিশ্বাস হচ্ছে না কারোই।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টা থেকে অনুশীলন করেছে বাংলাদেশে দল। অনুশীলনে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বিস্ফোরক ব্যাটসম্যান সাব্বির রহমান।

টেস্টে সুযোগ পেয়ে নিজেও রোমাঞ্চিত। অবশ্য শুধু সাব্বির নন, এই রোমাঞ্চ ছুঁয়ে গেছে সোহান-রাব্বি-মিরাজকেও, ‘সুযোগ পাওয়ার পর থেকেই আমরা চার জন চার জনের দিকে তাকাচ্ছি। আসলে সবাই অনেক বেশি রোমাঞ্চিত টেস্ট ম্যাচ খেলার জন্য। আমি রাব্বির দিকে তাকাচ্ছি। রাব্বি আরেক জনের দিকে তাকাচ্ছে। অদ্ভুত এক অনুভূতি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম