মঈনের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ২১:০৪আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২১:০৯

মঈনের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস! ৩০ টেস্টে তিনটি সেঞ্চুরি সহ ১৫০০’র কাছাকাছি রান করলেও আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে করা ৬৮ রান করতেই সবচেয়ে কষ্ট হয়েছে ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান মঈন আলীর। খেলা শেষে এমন প্রতিক্রিয়াই ব্যক্ত করছেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

‘সত্যিই কঠিন ছিল আজকের দিনটি, আর আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ৬৮ রান করলাম। বাংলাদেশের স্পিনাররা চমৎকার বোলিং করেছে। মাঠ সাজোনোও ছিল ভালো। এর মাঝে নিয়েছি বেশ কিছু রান। প্রতিটা রিভিউয়ের সময় যে মানসিক চাপ সামলাতে হয়েছে, তা ভাষায় বোঝানো কঠিন’-রিভিউ নিয়ে বেশ কয়েকবার বেঁচে যাওয়া মঈন ম্যাচ শেষে জানালেন এমনটাই।

আম্পায়ার কুমার ধর্মসেনাকে নিয়ে কোনও কিছু বলতে চাইলেন না মঈন, ‘এ ধরনের পিচে আম্পায়ারিং করা কঠিন। আর আমি কি বলবো তাকে! তিনি আমাকে তিনবার আউট দিলেন, (এলবিডাব্লিউয়ে) প্রথমবার ব্যাট অথবা গ্ল্যাভসে কোনও একটাতে যে লেগেছিল, আমি বুঝতে পেরেছিলাম। বাকি দুইবার জো রুট আমাকে বাঁচিয়েছে।’ সঙ্গে যোগ করলেন, ‘রুট আমাকে দুইবারই বলেছে আমি আউট না। আমি অফ ও মিডল স্টাম্প গার্ড নিয়ে খেলছিলাম, তাই লেগ বিফোরের সম্ভাবনা ছিল কম। তবে আমি জানি না কেন এত বল মিস করছিলাম।’

বল টার্ন করার ব্যাটিংয়ে ভুগলেও নিজেদের বোলিংয়ের সময় সুবিধা পাওয়ার আশা করছেন মঈন, ‘আমি আছি, আছে আদিল রশিদ ও গ্যারেথ ব্যাটি। আশা করি বাংলাদেশকে অলআউট করতে পারবো। আর আমাদের মানের স্পিনারদের ওপর চাপ আছে, আশা করি আমরা তা পূর্ণ করতে পারবো। তিনশোর কাছাকাছি স্কোর গেলে তা অনেক সহজ হবে।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম