কৃতিত্বের ভাগটা মিরাজ দিলেন কোচ সোহেলকেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২০ অক্টোবর ২০১৬, ২১:১৯আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২১:২২

কৃতিত্বের ভাগটা মিরাজ দিলেন কোচ সোহেলকেও মিরাজকে সাহসী ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করলেন তার কোচ সোহেল ইসলাম। তিনি মিরাজকে অনূর্ধ্ব-১৫ থেকেই চেনেন।  অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ লেভেলে দীক্ষা দিয়েছেন তাকে। যুব বিশ্বকাপের আগে স্পিন কোচের দায়িত্ব ছিল স্থানীয় এই কোচের উপর। এখানেই মূলত শেখার কাজটা শেষ করেন মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার নিজের অভিষেক ম্যাচে দূর্দান্ত নৈপূর্ণ্য প্রদর্শন করেছেন তিনি। তার এমন অর্জনের পেছনে জাতীয় দলের স্পিনার আব্দুর রাজ্জাক ছাড়াও কোচ সোহেল ইসলামের ভূমিকা ছিল বলে সংবাদ সম্মেলনে জানান মেহেদী হাসান।

অনূর্ধ্ব-১৯ দলের স্পিন কোচ সোহেল ইসলামকে ধন্যবাদ দিয়ে মিরাজ বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে ধৈর্য্য রাখতে হয়। এখানে মানুষ কম ভুল করে। এখানে ভালো বল ও খারাপ প্রতিপক্ষ সহজেই বুঝে ফেলে। সব সময় এক জায়গায় একাধারে বল করে যেতে হয়। আমার এই অর্জনের পেছনে কোচ সোহেল স্যারের অবদান অনেক। অনূর্ধ্ব-১৫ থেকে এখন পর্যন্ত তিনি আমাকে গাইড করছেন। আমি সব সময় তার সঙ্গে পরামর্শ করি। কিভাবে কি উন্নতি করা যায়।’

মিরাজ যখন সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন, তখন শিষ্যের খেলা দেখে তৃপ্তির ঢেঁকুর তুলে টিভি সেটের সামনে থেকে উঠলেন সোহেল। এরই মধ্যে মুঠোফোনে বাংলা ট্রিবিউনের সঙ্গে নিজের প্রতিক্রিয়া তুলে ধরলেন। শিষ্যকে নিয়ে গুরু সোহেল ইসলামের কথোপকোথন বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হল :-

বাংলা ট্রিবিউন :  মিরাজকে ঠিক কতদিন ধরে দেখছেন?

সোহেল : মিরাজকে আমি চিনি অনূর্ধ্ব-১৫ থেকে। ওর সঙ্গে মূলত কাজ শুরু করি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯-এ। এই সময়টাতে সে আমার কাছেই ছিল।

বাংলা ট্রিবিউন : আপনার হাত ধরেই তিনি পর্যায়ে, বিশেষকরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব কাজ করেছেন?

সোহেল : লম্বা স্পেলে বল করার বিষয়গুলো নিয়েই ওই সময়টাতে কাজ করেছি। স্পিন কিভাবে বাড়ানো যায়, এটার একটি ধারাবাহিক সাফল্য বলা চলে।

বাংলা ট্রিবিউন : শিষ্যর সাফল্য কেমন উপভোগ করলেন?

সোহেল : খুব ভালো লাগছে। আশা করি মিরাজ এটা ধরে রাখতে পারবে।

বাংলা ট্রিবিউন : মিরাজের চাপ নেওয়ার ক্ষমতা কেমন?

সোহেল : আসলে মিরাজ বয়সভিত্তিক সব দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এজন্য ছোট থেকেই চাপ নেওয়া শিখে গেছেন। আমরা নিশ্চিত, মিরাজ আজ কোনও প্রকার চাপ অনুভব করেনি। ছোট বেলায় চাপ নেওয়ার অভিজ্ঞতাগুলোই তার এখানে কাজে লেগেছে।

বাংলা ট্রিবিউন : অন্যদের চেয়ে আলাদা কেন মিরাজ?

সোহেল : ছোট বেলা থেকেই মিরাজ প্রচন্ড পরিশ্রমী। ওর বোলিং খুব নিখুঁত। মানসিকতার দিক দিয়ে সে অন্য সবার চেয়ে আলাদা। প্রচণ্ড সাহসী ছেলে-এই বিষয়টা খুব দরকার। সবচেয়ে বড় কথা ও সব কিছু দ্রুত শিখতে পারে। অনেক বেশি চেষ্টা করে। আমি ওকে যখন যা বলতাম দ্রুত সেই সব রপ্ত করে নিতো। নিজের ভুলগুলো দ্রুত শোধরাতে পারে। এজন্যই সে আলাদা।

/আরআই/কেআর/

 

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান