‘বুড়ো’ ইউনিসের কীর্তিতে শক্ত অবস্থানে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ২০:১৫আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ২০:১৭

‘বুড়ো’ ইউনিসের কীর্তিতে শক্ত অবস্থানে পাকিস্তান  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানেই রয়েছে পাকিস্তান। ৪ উইকেটে ৩০৪ রানে দিন শেষ করেছে মিসবাহ উল হকের দল। যেখানে সেঞ্চুরি করেছেন এই টেস্টে ফেরা ইউনিস খান।

বয়স যে মাত্র একটা সংখ্যা সেটা এই টেস্টে আবারও প্রমাণ করেছেন ‘বুড়ো’ ইউনিস। ৩৫ বছরের পর বেশি বয়সে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির (১৩) কীর্তি গড়েছেন তিনি। বিদায় নেন ১২৭ রানে। যদিও ৯০ রানে অপরাজিত আছেন পাকিস্তানের হয়ে যৌথভাবে সর্বাধিক টেস্টে নেতৃত্বের মাইলফলক স্পর্শ করা অধিনায়ক মিসবাহ উল হক। ৪৮ টেস্টে অধিনায়কত্ব করে তার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক ইমরান খান।  

 তবে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শক্ত ভিত্তি দাঁড় করাতে শুরুতে সাহায্য করেন ইউনিস ও আসাদ শফিক। ৬ রানে প্রথম ও ৪২ রানে দ্বিতীয় উইকেটের পর দৃঢ়তার পরিচয় দেন শফিক। বিদায় নেওয়ার আগে তিনি করেন ৬৮ রান।

ক্যারিবীয়দের পক্ষে দুটি উইকেট নেন গ্যাব্রিয়েল। একটি করে নেন বিশু ও ব্রাথওয়েট।

/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান