সাকিবের ১৫০ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২২ অক্টোবর ২০১৬, ১২:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১২:৫৮

সাকিবের ১৫০ উইকেট টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিনে জো রুটকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে এই মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান।

‘১৫০’ থেকে তিন উইকেট দূরে ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শুরুতে। প্রথম ইনিংসে ১৯ ওভার বল করে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব। শনিবার ফিল্ডিংয়ে নামার আগে মাইলফলক থেকে এক উইকেট দূরে ছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার।

এই মাইলফলক স্পর্শ করতে সাকিব খেলেছেন ৪৩টি ম্যাচ। সর্বোচ্চ সাফল্য নিউজিল্যান্ডের সঙ্গে ৩৬ রানে ৭ উইকেট। ‘প্রিয়’ জহুর আহমেদ স্টেডিয়ামেই তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছিলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ রফিক। ৩৩ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১০০। সেরা পাঁচ উইকেট শিকারের তালিকাতে সাকিব ছাড়া বর্তমান দলের আর কেউই নেই। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৮ উইকেট। অন্যদিকে ৩৮টি ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ৩৭ উইকেট।

এ দিকে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব। আর মাত্র ১৪৬ রান করতে পারলে টেস্ট অলরাউন্ডারদের অনন্য এক ক্লাবে ঢুকে যাবেন তিনি।

এর আগে ক্রিকেটের এই এলিট ক্লাবে ঢুকতে পেরেছেন মাত্র ৯ জন ক্রিকেটার। তারা হলেন গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান খান (পাকিস্তান), ইয়ান বোথাম (ইংল্যান্ড), কপিল দেব, রবি শাস্ত্রী (ভারত), ক্রিস কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)।

টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূর্ণ করতে তার দরকার ১৪৬ রান। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছে ৩১ রানের ইনিংস। বর্তমান তার রান সংখ্যা ৪২ ম্যাচে ২ হাজার ৮৫৪।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান