জিতলেও একাদশে পরিবর্তনের ইঙ্গিত কুকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৮

জিতলেও একাদশে পরিবর্তনের ইঙ্গিত কুকের প্রথম টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। জয়ের ব্যবধানটা ২২ রানের। এই মুহূর্তে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকলেও ঢাকায় দ্বিতীয় টেস্টকে ঘিরে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। ইঙ্গিত দিয়েছেন বোলিং আক্রমণে পরিবর্তন আনার। সোমবার ম্যাচ শেষে বললেন, ‘পরের টেস্টে কিছু পরিবর্তন আসছে। আমরা যদি একই একাদশ নিয়ে খেলি তাহলে হয়তো অনেকে থেকে যাবে, যাদের এখনও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তবে পরিবর্তনটা ঘুরিয়ে ফিরিয়েই করা হবে।’

কুক নিশ্চিত করে জানিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে এই পরিবর্তনটা মূলত বোলিং বিভাগেই হবে। মূলত এই স্কোয়াডে থাকা বাকি নতুনদের অভিজ্ঞতা অর্জনকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। যাতে করে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাদের ব্যবহার করতে পারেন, ‘দলে দারুণ কিছু ক্রিকেটার রয়েছে যারা এখনও সুযোগ পায়নি। তবে এর শুরুটা বোলিং বিভাগ দিয়েই হবে।’

যদি তাই হয় তাহলে ‍স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রাখতে পারে ইংল্যান্ড। ইতোমধ্যেই ৯৯ টেস্ট খেলেছেন তিনি। একই সম্ভাবনা থাকতে পারে ওকসকে ঘিরেও। তাহলে বাঁহাতি স্পিনার জাফর আনসারিকে সে ক্ষেত্রে সুযোগ দেওয়া হতে পারে।  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম