ইয়াসিরের স্পিনে আবুধাবি টেস্ট জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ১৭:০৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:১১

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন ইয়াসির। আবুধাবিতে অনেকটা অসাধ্য সাধনই করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শেষ দিনে হাতে ৬ উইকেট নিয়ে ২৮৫ রান তাড়া করতে নেমেছিল ক্যারিবীয়রা। কিন্তু আগের দিনের ১৭১ রান নিয়ে খেলতে নেমে এদিন ৩২২ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই টেস্ট ১৩৩ রানে জিতে তিন ম্যাচের টেস্ট ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান।

এদিন একাই লেগ স্পিন জাদুতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইপ আপ ছেঁটে ফেলেন ইয়াসির শাহ। দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। অবশ্য উইকেট থেকে আহামরি কোনও টার্ন পাননি তিনি। নিজের দক্ষতা ও বুদ্ধিদীপ্ত বোলিংয়েই ক্যারিবীয়দের ধসিয়ে দিয়েছেন। ইয়াসির এনিয়ে ৮মবারের মতো ৫ উইকেট, সঙ্গে ১৮ টেস্টে দ্বিতীয়বারের মতো ১০ উইকেট শিকার করলেন।

শেষ দিনের সকালে ওয়েস্ট ইন্ডিজের সামনে এমন অসাধ্য লক্ষ্য থাকলেও ইয়াসিরকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে পাকিস্তান। লক্ষ্য ছিল যতদ্রুত ক্যারিবীয়দের গুটিয়ে দেওয়া যায়। সেই লক্ষ্যে সফল হতে পঞ্চম দিনে ৪৬ ওভারের মধ্যে একাই ২১ ওভার বল করেন ইয়াসির। আর সকালের সেশনেই নিয়ে নেন ৩ উইকেট। বিদায় করেন আগের দিনের অপরাজিত থাকা রোস্টন চেজ, সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকা জার্মেইন ব্ল্যাকউড ও অধিনায়ক জ্যাসন হোল্ডারকে। ইয়াসির ছাড়াও দুটি নিয়েছেন জুলফিকার বাবর। ম্যাচ সেরা হন ইয়াসির।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম